মৌলভীবাজারে অস্ত্রের আঘাতে যুবক নিহত

নিহত যুবক পৌর এলাকার জয়পাশা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
মৌলভীবাজার জেলা ম্যাপ
মৌলভীবাজার জেলা ম্যাপ |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়া দক্ষিণবাজারের সামনে ধারালো অস্ত্রের আঘাতে শাহিন আহমদ (২৫) নামে এক যুকক নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবক পৌর এলাকার জয়পাশা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, কুলাউড়ার জয়পাশা গ্রামের অটোচালক শাহিন আহমদ দক্ষিণবাজার এলেই অন্য এক যুককের ধারালো চাকুর আঘাতে শাহিন মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় প্রত্যক্ষদশীরা তাকে কুলাউড়া হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আফছার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।