মাদারগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

শুক্রবার দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন মজনু মিয়া। এ সময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে জ্ঞান হারান তিনি।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Madarganj
নিহত মজনু মিয়া
নিহত মজনু মিয়া |নয়া দিগন্ত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে মজনু মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার জোড়খালি ইউনিয়নের হাট মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন মজনু মিয়া। এ সময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে জ্ঞান হারান তিনি। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’