শরীয়তপুরের জাজিরায় দু’পক্ষের প্রকাশ্যে মারামারি ও বোমা বিস্ফোরণের ঘটনার প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে (৫৪) গ্রেফতার করেছে র্যাব।
রোববার সকালে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, জাজিরায় দু’পক্ষের বোমাবাজির ঘটনায় সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব।
এ ব্যাপারে আরো বিস্তারিত জানাতে আজ রোববার বিকেলে সংবাদ সম্মেলন করবেন বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।



