চুয়াডাঙ্গায় মৌমাছির আক্রমণে প্রাণ গেল ভ্যানচালকের

সকালে ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন আনিছুর। পথে জয়রামপুর শেখপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মৌমাছির ঝাঁক তাকে আক্রমণ করে।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
ভ্যানচালকের লাশ
ভ্যানচালকের লাশ |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৌমাছির আক্রমণে আনিছুর রহমান (৪৪) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার জয়রামপুর শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আনিছুর দামুড়হুদা উপজেলা শহরের বাজারপাড়া এলাকার বাসিন্দা ও আবু গাইনের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন আনিছুর। পথে জয়রামপুর শেখপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মৌমাছির ঝাঁক তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: মো: মোস্তাফিজুর রহমান জানান, মৌমাছির কামড়ে আহত অবস্থায় আনিছুরকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সদর হাসপাতালে রেফার করা হয়।