উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে নাজিরপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Nazirpur
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে নাজিরপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে নাজিরপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রনালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনায় এ মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

এ মেলায় উপজেলার ১৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

মাধ্যমিক শিক্ষা অফিসার সুমন বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।

উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে প্রদর্শিত প্রকল্প ও উদ্ভাবনী ধারণার ভিত্তিতে সেরা তিনটি প্রতিষ্ঠানকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।

একইদিন উপজেলা পরিষদ চত্বরে প্রকল্প বাস্তবায়ন অধিদফতরের উদ্যোগে দুঃস্থদের মাঝে বিনামূল্যে ডেউটিন, গৃহমঞ্জরীর নগদ সহায়তার চেক, শুকনো খাবার ৪ জনকে দেয়া হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ নারীকে ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। ও একজন অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে একটি হইল চেয়ার প্রদান করা হয়েছে।