মহাদেবপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ভিকটিমের মা-বাবা পার্শ্ববর্তী গ্রামে ধান কাটতে যান। এ সময় বাড়িতে একা পেয়ে প্রতিবেশী গোবিন্দ ফুসলিয়ে ও ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
গ্রেফতার ধর্ষক গোবিন্দ পাহান
গ্রেফতার ধর্ষক গোবিন্দ পাহান |নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) রাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার গোবিন্দ উপজেলার শরীফপুর আদর্শ গ্রামের পরলোকগত লালদো পাহানের ছেলে।

জানা গেছে, গত ১৯ মে দুপুর ১টার দিকে ভিকটিমের মা-বাবা পার্শ্ববর্তী গ্রামে ধান কাটতে যান। এ সময় বাড়িতে একা পেয়ে প্রতিবেশী গোবিন্দ ফুসলিয়ে ও ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে।

পরে মা-বাবা বাড়িতে এলে ভুক্তভোগী কিশোরী ঘটনাটি মাসহ অন্যদের বলে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ভুক্তভোগী ওই কিশোরীর বাবা সোমবার রাতে থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে গোবিন্দকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলার পর এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের মেডিক্যাল পরীক্ষাসহ অন্য আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে।’