মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া আহমদ উল্লাহ মুন্সি বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন চট্টগ্রামস্থ মিরসরাই অ্যাসোসিয়েশন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ওই বাড়িতে গিয়ে তাদের সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ১৫নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম, মাস্টার রফিকুজ্জামান, মিরসরাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদ উদ দোজা।
এর আগে শনিবার রাতে অগ্নিকাণ্ডে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া গ্রামের মুন্সী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নুরুল আলম ও সালামত উল্লাহ এর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।



