১৯ বছর পর বরিশাল-২ আসন পুনরুদ্ধার করল বিএনপি

স্বাধীনতা পরবর্তী সময়ে এ আসনটিতে মাত্র তিনবার বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছিলেন। এরপর থেকে এ আসনটি হাতছাড়া হয় বিএনপির।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Barishal
এস সরফুদ্দিন আহমেদ সান্টু
এস সরফুদ্দিন আহমেদ সান্টু |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ১৯ বছর পর বরিশাল-২ হারানো আসন পুনরুদ্ধার করেছে বিএনপি। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

স্বাধীনতা পরবর্তী সময়ে এ আসনটিতে মাত্র তিনবার (১৯৭৯ ও ১৯৯৬ সালে ১৫ দিনের এবং ২০০১ সালে) বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছিলেন। এরপর থেকে এ আসনটি হাতছাড়া হয় বিএনপির।

এ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু ধানের শীষ প্রতীকে এক লাখ ৪১ হাজার ৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্নান পেয়েছেন ৭৪ হাজার ৮২ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আলী সুজা এ তথ্য নিশ্চিত করে জানান, বরিশাল-২ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৫ হাজার ৮০৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৬ হাজার ২৬১ জন এবং নারী ভোটার এক লাখ ৮৯ হাজার ৫৪৬ জন। এছাড়া এ আসনে মোট সংখ্যালঘু ভোটার রয়েছেন ৮৯ হাজার ৪৬২ জন, যা মোট ভোটারের প্রায় ২৩ শতাংশ। বরিশাল-২ আসনে মোট ১৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।