নাটোরের লালপুর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ১০০ জন শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুলহাস হোসেন সৌরভ।
প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনও সহধর্মিনী হুমায়রা তাসনিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবীর হোসেন, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহকারী অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, সমাজসেবক আব্দুল লতিফ মাস্টার, অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি এবং লুৎফন্নেছা হিরা।
এছাড়াও স্থানীয় সাংবাদিক, ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আমেরিকার আইবিএম-কোম্পানীর সিনিয়র কনসালটেন্ট প্রকৌশলী আব্দুল মালেক মিন্টুর অর্থায়নে ইউনিফর্ম এবং সামাজিক সংগঠন গ্রীণ ভয়েচের সহযোগিতায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।



