ঝিনাইদহ-৪ আসনে বিপুল ভোটে এগিয়ে দাঁড়িপাল্লা

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের চার ইউনিয়ন) আসনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কালীগঞ্জ উপজেলার আমির মাওলানা আবু তালিব।

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Kaliganj
নির্বাচনী ফলাফল
নির্বাচনী ফলাফল |নয়া দিগন্ত গ্রাফিক্স

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের চার ইউনিয়ন) আসনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কালীগঞ্জ উপজেলার আমির মাওলানা আবু তালিব।

জামায়াতের নির্বাচনী ফলাফল সংগ্রহে স্থাপিত কন্ট্রোলরুম থেকে সর্বশেষ রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ১১৫ কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১ লাখ ৮৯৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের কাপ পিরিচ প্রতীকে ৭৩ হাজার ৪২২ ভোট ও বিএনপি রাশেদ খান ধানের শীষ প্রতীক পেয়েছে ৫২ হাজার ৮৯৮ ভোট।

এই আসনে বাকি প্রার্থীরা হলেন— আব্দুল জলিল হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), খনিয়া খানম উদীয়মান সূর্য (গণফোরাম) ও এমদাদুল ইসলাম বাচ্চু লাঙ্গল (জাতীয় পার্টি)।