চৌগাছায় সন্ত্রাসীদের হামলায় পৌরসভার সাবেক কাউন্সিলর নিহত

গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের কুঠিপাড়া মোড় এলাকায় সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উন্নত চিকিৎসার জন্য তাকে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসার ভর্তি করেন। পরে সেখান থেকে ঢাকায় নেয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর আজ (সোমবার) সন্ধ্যায় তিনি মারা যান।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন
সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শাহিনুর রহমান শাহিন দীর্ঘদিন চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়াডের্র কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চৌগাছা পৌর এলাকার কুঠিপাড়া গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের কুঠিপাড়া মোড় এলাকায় সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উন্নত চিকিৎসার জন্য তাকে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসার ভর্তি করেন। পরে সেখান থেকে ঢাকায় নেয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর আজ (সোমবার) সন্ধ্যায় তিনি মারা যান।

তার মৃত্যুতে চৌগাছা পৌর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। অনেকেই এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’