মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা এমবিবিএস সেবা

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন যোগদানকৃত এমবিবিএস চিকিৎসকরা আগামী শনিবার থেকে নিয়মিত দায়িত্ব পালন শুরু করবেন।

Location :

Madarganj
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা এমবিবিএস সেবা
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা এমবিবিএস সেবা |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদতা

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন যোগদানকৃত এমবিবিএস চিকিৎসকরা আগামী শনিবার থেকে নিয়মিত দায়িত্ব পালন শুরু করবেন। ফলে এখন থেকে আউটডোর বিভাগে অফিস সময়জুড়ে এমবিবিএস ডাক্তার দ্বারা রোগী দেখা হবে এবং ইমারজেন্সি বিভাগে দিন-রাত ২৪ ঘণ্টা চিকিৎসক উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এমবিবিএস চিকিৎসকের স্বল্পতা নিয়ে যে আক্ষেপ ছিল, নতুন নিয়োগের মাধ্যমে তা অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হবে। এতে সাধারণ রোগীদের জেলা শহরে যাওয়ার চাপও কমবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। নতুন চিকিৎসকদের মাধ্যমে সেবার পরিধি ও মান—দুইই বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ।’

তিনি আরো জানান, আসন্ন ঈদের পর থেকে হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম সেবা চালু হবে। এর ফলে স্বল্প খরচে এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম ও রক্ত পরীক্ষাসহ বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই করা যাবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নির্ধারিত ফি অনুযায়ী

এক্স-রে: ৫৫/৭০ টাকা, ইসিজি: ৮০ টাকা, আল্ট্রাসনোগ্রাম: ১১০/২২০ টাকা, স্বল্প ব্যয়ে এসব সেবা চালুর ফলে মাদারগঞ্জবাসী আরো সহজে ও দ্রুত চিকিৎসাসেবা পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সেবার মানোন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।