যশোরের চৌগাছায় দুই আওয়ামীলীগ নেতাসহ তিন জনকে আটক করেছেন পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) তাদের আটক করা হয়।
আটক আসামিরা হলেন— উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পিন্টু (৫০) মরহুম মোসলেম উদ্দীনের ছেলে। উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি রহমত আলী (৭০) লক্ষীপুর গ্রামের মরহুম মোবারক আলীর ছেলে। আটক অপর আসামি উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের মরহুম লাল চাঁদ নেলো মণ্ডপলের ছেলে ইদ্রিস ইল্লি মণ্ডল (৪৫)। ইদ্রিস হত্যা মামলার পলাতক আসামি। তাকে পুলিশ ঢাকা বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘মঙ্গলবার আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’



