চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ ৩ জন আটক

উপজেলার পৌরসভা আবদুল বারি হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Chandanaish
টাকাসহ আটকরা
টাকাসহ আটকরা |নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশে সংসদ সদস্য প্রার্থীর রিকুইজিসন করা স্টিকার লাগানো একটি মাইক্রোবাস থেকে ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর টহলরত একটি দল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত প্রায় সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরসভা আবদুল বারি হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো: ইলিয়াছ খাঁন ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর। নির্বাচনী ট্রাইব্যুনাল যা সিদ্ধান্ত গ্রহণ করেন সেই মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী মোবাইলে জানান, টাকাগুলো নির্বাচনী কাজে হিসাব অনুযায়ী ব্যয়ের টাকা। অবৈধ কোনো টাকা নয়।