পিরোজপুরের কাউখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আয়োজনে, একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া উপজেলা পরিষদের সামনে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া প্রদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার এসআই মেহেদী হাসান, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ সাজেদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শুভাশিস চক্রবর্তী, সুশীলনের উপজেলা সমন্বয়কারী সুমন হাসান খান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।



