নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

সভায় বক্তারা বলেন, "কে এম ওবায়দুর রহমান ছিলেন এদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন আপসহীন নেতা। দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গনে তার সাহসী ভূমিকা ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।"

Location :

Faridpur
নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়
নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় |নয়া দিগন্ত

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের নগরকান্দায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার (২৩ মার্চ) বিকেলে নগরকান্দা উপজেলার মহেন্দ্র নারায়ণ একাডেমি হাইস্কুল মাঠে এই কর্মসূচির আয়োজন করে নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর এই বরেণ্য রাজনীতিবিদের বর্ণাঢ্য জীবনী ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তার অসামান্য অবদান নিয়ে স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, "কে এম ওবায়দুর রহমান ছিলেন এদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন আপসহীন নেতা। দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গনে তার সাহসী ভূমিকা ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।"

এই স্মরণসভায় ফরিদপুর জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মী, দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।