নীলফামারীর সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১-দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোট ঐক্য সৈয়দপুর শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ জুলাই) বাদ মাগরিব গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিশাল গণমিছিলটি জিআরপি মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জিআরপি মোড়েই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও পৌর মেয়র প্রার্থী মো: শফিকুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাযহারুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান এবং বোতলাগাড়ী ইউনিয়ন আমির খয়রাত বসুনিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর জামায়াতে ইসলামীর আমির শরফুদ্দিন খান এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।
নায়েবে আমির শফিকুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল বৈষম্য, কর্তৃত্ববাদ ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন। ছাত্র-সমাজের নেতৃত্বে শুরু হওয়া এ আন্দোলনে দেশের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ জীবন উৎসর্গ করেন এবং অসংখ্য মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেন।’



