মদনে দুই মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

নেত্রকোনার মদনে মো: রিপুল মিয়া ও বাবুল মিয়া নামের দুই মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছে। একজনকে ছয় মাস ও অপরজনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

Location :

Madan Upazilla
মদনে দুই মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
মদনে দুই মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড |নয়া দিগন্ত

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদনে মো: রিপুল মিয়া ও বাবুল মিয়া নামের দুই মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছে। একজনকে ছয় মাস ও অপরজনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী মাজিস্ট্রেট নাদির হোসেন শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় তাদের কারাদণ্ড দেন।

এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করেন জেলা মাদকদ্রব্য অধিদফতর।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মদন উপজেলার হাঁসকুড়ি গ্রামের মরহুম যাদেব আলীর ছেলে মো: রিপুল মিয়া (৩০)। অপরজন একই উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের মরহুম রহিম উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৭০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছে। গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ১১ জুন (বৃহস্পতিবার) অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে আটক করে। পরে মদন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী মাজিস্ট্রেট নাদির হোসেন শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেন। বাবুল মিয়া কে ছয় মাস ও মো: রিপুল মিয়াকে ১৫ দিনের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে কর্মকর্তারা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মদন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী মাজিস্ট্রেট নাদির হোসেন শামীম জানান, আজ মদন উপজেলায় দুজনকে মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের সময় হাতেনাতে আটক করে জেলা মাদকদ্রব্য অধিদফতর। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।