স্বাধীনতা দিবস উপলক্ষে নীলফামারীতে জামায়াতের আলোচনা সভা

নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় জেলা জামায়াত অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় জেলা জামায়াত অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি হামিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান, শহর শাখার নায়েবে আমির মাওলানা মুছা প্রমুখ।