মাদক বিরোধী অভিযানে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২১০ পিস ইয়াবাসহ আল আমিন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার পশ্চিম গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার আল আমিনের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার ঝাটুকদা গ্রামে। তিনি লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা পশ্চিম পাড়া এলাকায় বসবাস করতো বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সোয়া ৫টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (নি:) আবুল কালাম আজাদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম উপজেলার পশ্চিম গোয়ালীমান্দ্রা গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় তাকে ২১০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।



