গাজীপুরে পরিত্যক্ত কার্টন থেকে নবজাতকের লাশ উদ্ধার

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) শোভন জানান, স্থানীয়রা বানিয়ারচালা এলাকায় কাঁথা কম্পোজিট কারখানার পশ্চিমে কালভার্টের পাশে একটি কার্টন পড়ে থাকতে দেখেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Gazipur
ঘটনাস্থলে পুলিশ ও উৎসুক জনতা
ঘটনাস্থলে পুলিশ ও উৎসুক জনতা |নয়া দিগন্ত

গাজীপুরে পরিত্যক্ত কার্টনের ভিতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার বানিয়ারচালা (পূর্বপাড়া) এলাকার কালভার্টের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) শোভন জানান, স্থানীয়রা বানিয়ারচালা এলাকায় কাঁথা কম্পোজিট কারখানার পশ্চিমে কালভার্টের পাশে একটি কার্টন পড়ে থাকতে দেখেন। তাদের সন্দেহ হলে কার্টন খুলে ভিতরে নবজাতকের লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে। তবে নবজাতকের পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।