গাছায় নারী ব্যবসায়ী হত্যা, প্রধান আসামি আশিক গ্রেফতার

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে দুলাল মার্কেটে আশিক ছুরিকাঘাত করলে রানী গুরুতর আহত হন। পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুরে তিনি মারা যান।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গ্রেফতার নারী ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি আশিক
গ্রেফতার নারী ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি আশিক |নয়া দিগন্ত

গাজীপুর মহানগরের গাছা থানাধীন দুলাল মার্কেটে নারী ব্যবসায়ী রানী হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি ছাত্রদল নেতা আশিককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আশিক (২২) গাজীপুর মহানগর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে আশিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার বিস্তারিত জানতে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, নিহত রানীর ছেলে হৃদয় তিন জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত পরিচয় আরো কয়েকজনকে আসামি করে গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি আশিককে গ্রেফতারের মাধ্যমে তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে দুলাল মার্কেটে আশিক ছুরিকাঘাত করলে রানী গুরুতর আহত হন। পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুরে তিনি মারা যান।