ফকিরহাটে শিশু যৌন নিপীড়নে মামলা

অভিযুক্ত শওকত শেখ উপজেলার ছোটবাহিরদিয়া এলাকার মরহুম জালাল শেখের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট)

Location :

Fakirhat
অভিযুক্ত শওকত শেখ
অভিযুক্ত শওকত শেখ |নয়া দিগন্ত

বাগেরহাটের ফকিরহাটে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করা হয়েছে।

শুক্রবার (২২ মে) রাতে শিশুটির বাবা ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন।

অভিযুক্ত শওকত শেখ (৪১) উপজেলার ছোটবাহিরদিয়া এলাকার মরহুম জালাল শেখের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা পেশায় একজন দরিদ্র ভ্যানচালক। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ছোটবাহিরদিয়া এলাকায় শিশুটি বাড়ির সামনে রাস্তার ওপর রাখা বাবার ভ্যানগাড়িটি পরিষ্কার করছিল। এ সময় অভিযুক্ত শওকত পেছন থেকে শিশুটিকে জাপটে ধরে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এলে শওকত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শওকত এলাকায় একজন চিহ্নিত বখাটে। সে দীর্ঘদিন ধরে স্কুলগামী ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘১১ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামি শওকত শেখ সম্প্রতি একটি মাদক মামলা থেকে জামিনে ছাড়া পেয়েই এ জঘন্য অপরাধটি ঘটিয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’