বরিশালে আগুনে পুড়লো বসতঘর

রাত ১১টার দিকে এ ঘটনা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: বিপুল হোসেন।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
আগুন লেগে পুড়লো বসতঘর
আগুন লেগে পুড়লো বসতঘর |নয়া দিগন্ত

বরিশালের গৌরনদীতে উত্তর নাঠৈ গ্রামে আগুন লেগে একটি বসতঘরসহ দু’টি ঘর আগুনে পুড়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

বুধবার (২১ মে) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: বিপুল হোসেন।

তিনি জানান, উত্তর নাঠৈ গ্রামের বাসিন্দা জাকির হোসেনের বসতঘর ও সংলগ্ন রান্নাঘরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে জাকির হোসেনের মূল বসতঘরসহ পাশের রান্নাঘর পুড়ে গেছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আগুনের তীব্রতা এতটা ছিল মুহূর্তেই আগুন দু’টি ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির সদস্যরা কোনোরকমে প্রাণ নিয়ে বের হলেও ঘরের আসবাবপত্র, পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছুই আগুনে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসেব অনুযায়ী, আগুনে প্রায় পাঁচ লাখের বেশি সম্পদের ক্ষতি হয়েছে। তবে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়দের দাবি, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।