সোনাগাজীতে এনসিপির আহ্বায়ক মামুন ও সদস্যসচিব মোশাররফ

ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মো: আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক ও মো: মোশাররফ হোসেনকে সদস্যসচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
আহ্বায়ক মো: আব্দুল্লাহ আল মামুন ও সদস্যসচিব মো: মোশাররফ হোসেন
আহ্বায়ক মো: আব্দুল্লাহ আল মামুন ও সদস্যসচিব মো: মোশাররফ হোসেন |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মো: আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক ও মো: মোশাররফ হোসেনকে সদস্যসচিব করে এ কমিটি ঘোষণা করা হয়। সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মদ আবু সাঈদের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) এনসিপি ফেনী জেলা শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের স্বাক্ষরিত পত্র ও সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিবের পরামর্শক্রমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন গিয়াস উদ্দিন, ওমর ফারুক, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ আল মামুন, এস নাহিয়ান হিমেল ও সাদেকুল ইসলাম সোহাগ। যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ, হাফেজ মাওলানা হেদায়েত উল্লাহ, মাহমুদুল হাসান সোহেল, আকবর হোসেন, ইঞ্জিনিয়ার আবুল হাসনাত তারেক, আনিকা নাওয়ার ও নুরুল ইসলাম। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হয়েছেন আব্দুল মান্নান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মো: আশরাফুল ইসলাম। কমিটিতে আরো পাঁচজন সহ-সাংগঠনিক সম্পাদক ও ২৯ জন সদস্য হয়েছেন।

নবগঠিত সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্যসচিব মোশাররফ হোসেন বলেন, ‘এনসিপিকে সোনাগাজীতে সুসংগঠিত করে জাতীয় রাজনীতিতে অবদান রাখতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দিনগুলোতে দেশ, মানুষ ও মানবতার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত রয়েছি।’