চিতলমারীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বিনামূল্যে হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Chitalmari
হুইল চেয়ার বিতরণ শেষে প্রতিবন্ধীদের সাথে ইউএনও খাদিজা আক্তার
হুইল চেয়ার বিতরণ শেষে প্রতিবন্ধীদের সাথে ইউএনও খাদিজা আক্তার |নয়া দিগন্ত

বাগেরহাটের চিতলমারীতে অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার ১২ জন প্রতিবন্ধীর হাতে এ চেয়ার তুলে দেন।

বিনামূল্যে হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা জামায়াতের আমির গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।