নববর্ষে রংপুর জেলা পরিষদের ব্যতিক্রমী আয়োজন

নগরীর দেড় হাজার এবং আট উপজেলায় ৫০০ করে ৪ হাজার মানুষের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করে নববর্ষ উদযাপন রংপুর জেলা পরিষদের
গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করে নববর্ষ উদযাপন রংপুর জেলা পরিষদের |নয়া দিগন্ত

বাংলা নববর্ষে ব্যতিক্রমী আয়োজন করেছে রংপুর জেলা পরিষদ। পান্তা-ইলিশ ও রঙ্গিন উৎসবের আয়োজন না করে সেই টাকা দিয়ে দুঃস্থ মানুষের জন্য খাবার বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দুপুরে ডিসি অফিস চত্বরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসক সাইফুল ইসলাম। পরে একইসাথে নগরীর মডার্ন মোড়, ডিসির মোড়, সাতমাথা, স্টেশনসহ বিভিন্ন ভাসমান ও বস্তি এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হয়।

নগরীর দেড় হাজার এবং আট উপজেলায় ৫০০ করে ৪ হাজার মানুষের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়।

উদ্বোধন করে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম জানান, ‘বর্ষবরণের দিন উচ্চবিত্ত, নিম্নবিত্ত সবাই কম-বেশি ভালো খাবার খান। কিন্তু ভাসমান দুঃস্থরা ভালো খাবার খেতে পারেন না। তাদের জন্য রান্না করা খাবার পরিবেশনের এই উদ্যোগ। এজন্য জিলা প্রশাসনের বর্ণিল আয়োজন আমরা কমিয়ে দিয়েছি। এর মাধ্যমে আমরা এই দিনটিতে ৫ হাজার দুঃস্থ মানুষকে এই উৎসবে শামিল করতে পেরেছি।’

তিনি সবাইকে আশপাশের দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।