পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে প্রতারণা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

দু’জন অপরিচিত ব্যক্তি কথোপকথনের একপর্যায়ে বিভ্রান্ত করে‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগের মাধ্যমে নারীর কাছ থেকে নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও গলার চেইন লুট করে।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
নয়া দিগন্ত

পিরোজপুর পৌর শহরে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত প্রতারণার কৌশল ব্যবহার করে হোসনে আরা (৫৫) নামে এক নারীর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার সাধনা ব্রিজ সংলগ্ন সাগর স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হোসনে আরা জানান, দু’জন অপরিচিত ব্যক্তি তার সাথে কথোপকথনের একপর্যায়ে বিভ্রান্ত করে। পরে তারা ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগের মাধ্যমে তার কাছ থেকে নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও গলার চেইন লুট করে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান বলেন, ‘এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ যাচাইসহ প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়া।