দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নাঈম ও তার বন্ধু রাফিদ (১৬) মোটরসাইকেলে করে ঘোরাঘুরি করছিল। একপর্যায়ে তারা কাঠালতলা নতুনপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Damurhuda
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরের কাঠালতলা নতুনপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম ও তার বন্ধু রাফিদ (১৬) মোটরসাইকেলে করে ঘোরাঘুরি করছিল। একপর্যায়ে তারা কাঠালতলা নতুনপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে নাঈম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালনা ও নিরাপত্তা সচেতনতার অভাবের কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। তারা এসব দুর্ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।