গণভোটকে অবিলম্বে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে : ফখরুদ্দীন মানিক

‘গণভোটকে অবিলম্বে সাংবাদিক স্বীকৃতি দিতে হবে। কোনো ধরনের টালবাহানা মেনে নেয়া হবে না।’

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
জামায়াতে ইসলামীর আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
জামায়াতে ইসলামীর আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: ফখরুদ্দীন মানিক বলেছেন, ‘গণভোটকে অবিলম্বে সাংবাদিক স্বীকৃতি দিতে হবে। কোনো ধরনের টালবাহানা মেনে নেয়া হবে না। জাতীয় নির্বাচন যদি জায়েজ হয়, তাহলে গণভোট কেনো নাজায়েজ হবে বলে ঘোষণা দিয়েছেন আমাদের আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান। শত শহীদের রক্তের বিনিময়ে ২৪-এর আকাঙ্ক্ষা কোনোভাবে ভূলুণ্ঠিত হতে দেয়া হবে না।’

রোববার (২২ মার্চ) সকাল ১০টায় ফেনীর সোনাগাজী পৌরসভা অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা: ফখরুদ্দীন মানিক অভিযোগ করে বলেন, ‘জাতীয় নির্বাচনে ভোট প্রদান সুস্থ হলেও ভোট গণনা সুস্থ হয়নি। অসুস্থতার মাধ্যমে ভোটের ফলাফলকে পরিবর্তন করা হয়েছে। আমরা অতীতে যে ভাবে ছিলাম, আগামীতেও আমরা জনগণের পাশে থাকব। কোনো ধরনের ভয়ভীতি আমাদের পথ থেকে বিরত রাখতে পারবে না।’

সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাস্টার বদরুদ্দোজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সোনাগাজী দাগনভূঞা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা: ফখরুদ্দীন মানিক এবং জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ বি এম মুসা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ফেনী জেলা নায়েবে আমির মাওলানা মাহমুদুল হক, ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সোনাগাজী পৌর জামায়াতের আমির মাওলানা কালিমুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের ফেনী জেলা শাখা সভাপতি ইমাম হোসেন আরমান, সেক্রেটারি আশরাফুল ইসলাম সোহেল, সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবুল কাশেম, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা: শরিফ উদ্দিন ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার আবু বকর ছিদ্দিক মানিক, সোনাগাজী উপজেলা সাবেক আমির মাওলানা শামছুদ্দিন, বীর মুক্তিযোদ্ধার সন্তান জামায়াত নেতা ওমর ফারুক প্রমুখ।

বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ফেনী জেলা মজলিসে শূরা সদস্য ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, জাতীয় নাগরিক পাটির (এনসিপি) সোনাগাজী উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, সোনাগাজী উপজেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান মুজিবুর রহমান প্রমুখ।