নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তানের মৃত্যু

নড়াইলে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু |নয়া দিগন্ত

নড়াইলে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরাশুলা এলাকার সাব্বির হোসেনসহ অনেকে জানান, ওই নারী স্থানীয়দের কাছে কখন ট্রেন আসবে, সেটা বারবার জানতে চান। এরপর তিনি চিত্রা সেতু রেলব্রিজের ওপর উঠে যান। দুপুরে ট্রেনে কাটা পড়ে ওই নারী ও তার ছেলে সন্তানের মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের কারণে সন্তানকে নিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ‘অজ্ঞাতনামা ওই নারী এবং দুই বছরের শিশু সন্তানের পরিচয় জানার চেষ্টা চলছে।’