আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

পুলিশ জানায়, অভিযানকালে উপজেলার বারাদী ইউনিয়নের গোপালনগর মাটপরি এলাকার একটি পানের বরজের ভেতর থেকে দুই আসামিকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়।

Location :

Chuadanga
আলমডাঙ্গা থানায় মাদক মামলায় গ্রেফতার দুই আসামি
আলমডাঙ্গা থানায় মাদক মামলায় গ্রেফতার দুই আসামি |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নয় পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাসেল আহম্মেদ (২৪) ও তানভীর আহম্মেদ (২১) নামে দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে আলমডাঙ্গা থানার এসআই মো: মনিরুল হক হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযানকালে উপজেলার বারাদী ইউনিয়নের গোপালনগর মাটপরি এলাকার একটি পানের বরজের ভেতর থেকে দুই আসামিকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাসেল আহম্মেদ (২৪) আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামের আবু তাহেরের ছেলে এবং তানভীর আহম্মেদ (২১) একই উপজেলার গোপালনগর গ্রামের মো: নুর হোসেনের ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল জানান, গ্রেফতার দুই আসামিকে তাৎক্ষণিক বিচারের লক্ষ্যে সামারী ট্রায়াল কোর্টে প্রেরণ করা হয়েছে।