কোনো ভুল করলে আমাকে সংশোধন করে দেবেন : অধ্যাপক মুজিবুর রহমান

এ সময় তিনি ন্যায়পরায়ণতা ও জবাবদিহিতার উদাহরণ হিসেবে খলিফা হজরত ওমর রা:-এর ঘটনা তুলে ধরেন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
বক্তব্য রাখছেন অধ্যাপক মুজিবুর রহমান
বক্তব্য রাখছেন অধ্যাপক মুজিবুর রহমান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘আমি এমপি হয়েছি বলে অনেক কিছু হয়ে গেছি—এমনটি মনে করবেন না। আমি আপনাদেরই একজন। যদি কোনো ভুল করি, তাহলে আমাকে সংশোধন করে দেবেন।’

এ সময় তিনি ন্যায়পরায়ণতা ও জবাবদিহিতার উদাহরণ হিসেবে খলিফা হজরত ওমর রা:-এর ঘটনা তুলে ধরেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার কাঁচা রাস্তা পাকা করার কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজশাহীর তানোর উপজেলার ১ নম্বর কলমা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে উপজেলার অমৃতপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, আদর্শ শিক্ষক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. ওবায়দুল্লাহ ও উপজেলা আমির আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির আমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডা: সেকেন্দার আলী।