সৌদির উপহারের খেজুর ৬৫টি মাদরাসা ও এতিমখানায় পাঠালেন চিতলমারীর ইউএনও

সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে পাঠানো ২০ কার্টুন অর্থাৎ ১৬০ কেজি খেজুর এ উপজেলায় পাওয়া গেছে। প্রাপ্ত খেজুর উপজেলার ৬৫টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়েছে।

Location :

Bagerhat
সৌদির উপহার খেজুর বিতরণ
সৌদির উপহার খেজুর বিতরণ |নয়া দিগন্ত

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ কর্তৃক পাঠানো খেজুর ৬৫টি মাদরাসা ও এতিমখানায় পাঠিয়েছেন বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাজ্জাদ হোসেন।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে তিনি উপহারের খেজুর তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন শৈলদাহ কামিল মাদরাসার অধ্যক্ষ মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসেন, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো: একরামুল হক মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: সেলিম সুলতান সাগর ও সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান বাবু।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাজ্জাদ হোসেন জানান, সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে পাঠানো ২০ কার্টুন অর্থাৎ ১৬০ কেজি খেজুর এ উপজেলায় পাওয়া গেছে। প্রাপ্ত খেজুর উপজেলার ৬৫টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়েছে।