নাগরপুরে সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

নাগরপুরে এলাসিন শামসুল হক সেতুর স্থায়ীভাবে টোল আাদায় বন্ধের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
নাগরপুরে সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন
নাগরপুরে সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

নাগরপুরে এলাসিন শামসুল হক সেতুর স্থায়ীভাবে টোল আাদায় বন্ধের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়।

নাগরপুরের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক ফাহাদ আহমেদ।

নাগরপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুজ্জামান কোহিনুর, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: এরশাদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান রানা, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান সাদিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমাদের প্রাণের দাবি অনতিবিলম্বে এলাসিন শামসুল হক সেতুর টোল স্থায়ীভাবে বন্ধ করা হোক।