ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রইচ উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগমের (৬০) হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব ও নাসিরনগর থানা পুলিশ।
শনিবার (১৭ মে) দিবাগত রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন- মো: বদরুল আলম (৩০), মো: গিয়াস উদ্দিন (৩৫), সাফিয়া বেগম (২৮)।
জানা যায়, গত ৯ এপ্রিল রোকেয়া বেগমকে বল্লম দিয়ে পেটে আঘাত করলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যালে তার মৃত্যু হয়। পরে আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খাইরুল আলম বলেন, ‘গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়েছে।’



