মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক

মিমিকে হত্যার ঘটনায় শনিবার রাত ৯টার দিকে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
আটক সাদ্দাম হোসেন সাগর
আটক সাদ্দাম হোসেন সাগর |নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুর সদর মধ্য বাজারে পারিবারিক কলহের জেরে স্বামী সাদ্দাম হোসেন সাগরের (৩০) ছুরিকাঘাতে স্ত্রী আফসানা মিমি (২৮) নিহত হয়েছেন। পুলিশ অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেনকে আটক করেছে।

শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাদ্দাম উপজেলা সদর মধ্যবাজার গ্রামের জান মোহাম্মদের ছেলে।

জানা যায়, মহাদেবপুর সদর মধ্য বাজার এলাকার সাদ্দাম হোসেন সাগর ও তার স্ত্রী আফসানা মিমি মহাদেবপুর উপজেলা সদরের দুলালপাড়া এলাকায় জৈনক তোফাজ্জল হোসেনের বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল। গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জের ধরে সাদ্দাম হোসেন তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় আফসানা মিমিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয় লোকজন। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তার মৃত্যু হয়।

থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘মিমিকে হত্যার ঘটনায় শনিবার রাত ৯টার দিকে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’