দাউদকান্দিতে নারীকর্মীদের হেনস্তার প্রতিবাদে জামায়াতের নারী বিভাগের মিছিল

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় দাউদকান্দি পৌরসভার রিফাত শিশুপার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Daudkandi
বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

কুমিল্লার দাউদকান্দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারীকর্মীদের হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা জামায়াতের নারী বিভাগ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় দাউদকান্দি পৌরসভার রিফাত শিশুপার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা নারী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিলকিস আক্তার। এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি ফাতেমা জামান, পৌর সভানেত্রী শিরিন আক্তার, সেক্রেটারি খোরশেদা আক্তার ও রাশিদা আক্তারসহ স্থানীয় নেত্রীরা।

এ সময় বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি দাউদকান্দিতে সংগঠনের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার প্রচারণার সময় জামায়াতের নারীকর্মীদের হেনস্তার ঘটনা ঘটেছে।

তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক প্রচারণায় নারীদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা ও হেনস্তা কোনোভাবেই কাম্য নয়। আমরা দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।