ফুলপুরে দেয়াল ভেঙে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ২

ময়মনসিংহের ফুলপুরে দেয়াল ভেঙে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে চুরি হওয়া বেশ কিছু মোবাইল ফোন ও ডামি সেট উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ফুলপুরে দেয়াল ভেঙে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ২
ফুলপুরে দেয়াল ভেঙে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ২ |নয়া দিগন্ত

ময়মনসিংহের ফুলপুরে দেয়াল ভেঙে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে চুরি হওয়া বেশ কিছু মোবাইল ফোন ও ডামি সেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৬ মে ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ফুলপুর গোলচত্বর সংলগ্ন বঙ্গবন্ধু মোবাইল মার্কেটের ‘নূর টেলিকম’ নামে একটি দোকানে চুরি হয়। সংঘবদ্ধ চোরচক্র দোকানের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে বিপুল পরিমাণ মোবাইল ফোন ও অন্য মালামাল নিয়ে যায়। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ১৭ মে ফুলপুর থানায় পেনাল কোড ১৮৬০-এর ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে হালুয়াঘাট উপজেলার মাঝিয়াকান্দা এলাকার আহাম্মদ আলীর ছেলে মো: রবিন (১৯) এবং ফুলপুর উপজেলার আশিপাঁচকাহনিয়া এলাকার আ: সালামের ছেলে মো: আশরাফুল (২৬)।

পুলিশ জানায়, গ্রেফতার রবিনের দেয়া তথ্য অনুযায়ী তার বাড়ি থেকে চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও ডামি সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে রয়েছে সিম্ফনি, নকিয়া ও আইটেল ব্র্যান্ডের মোট ২০টি সেট এবং পুরাতন বাটন ফোন ৩টি। এসব মোবাইলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। এছাড়া ১০টি ডামি মোবাইল উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ১০ হাজার টাকা।

পুলিশ আরো জানায়, গ্রেফতার রবিনের বিরুদ্ধে পূর্বে হালুয়াঘাট থানায় একটি চুরির মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।