মালয়েশিয়ায় মৃত্যুর পর রেমিট্যান্স যোদ্ধা ফিরোজের লাশ আজ রোববার (১ জুন) দেশে আনা হয়েছে। গত রোববার (২৫ মে) হৃদ রোগে আক্রান্ত হয়ে সেখানে মারা যান তিনি।
মৃত ফিরোজ দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের আশরাফ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, অভাবের সংসারে মা-বাবা, ভাই-বোনের মুখে হাসি ফুটাতে প্রায় পাঁচ বছর আগে মালয়েশিয়ায় যান ফিরোজ। গত রোববার ফার্মের কাজ করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে সাথে সাথেই মারা যান তিনি। তার সহকর্মীদের মাধ্যমে পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।
শনিবার (৩১ মে) সকালে ফিরোজের লাশ ঢাকা এয়ারপোর্টে পৌঁছায়। এরপর সেখান থেকে বাড়িতে এনে শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।



