অপপ্রচারের প্রতিবাদে মাগুরা জেলা যুবদল সভাপতির সংবাদ সম্মেলন

মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে ‘ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে মাগুরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura
অপপ্রচারের প্রতিবাদে মাগুরা জেলা যুবদল সভাপতির সংবাদ সম্মেলন
অপপ্রচারের প্রতিবাদে মাগুরা জেলা যুবদল সভাপতির সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে ‘ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে মাগুরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সম্প্রতি মাগুরা জেলা যুবদলের সভাপতির বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের প্রতিবাদে লিখিত এক বক্তব্যে তুলে ধরেন।

লিখিত বক্তব্যে যুবদল সভাপতি বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অখ্যাত সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে। বিশেষ করে মাদক ও স্বর্ণ চোরাচালানের মতো গুরুতর অপরাধে তার নাম জড়িয়ে যে খবর প্রকাশ করা হয়েছে, তাকে সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো জানান, বিগত ১৭ বছর ধরে রাজপথের আন্দোলনে সক্রিয় থাকায় তিনি এবং তার পরিবার চরমভাবে নিগৃহীত হয়েছেন। তার বিরুদ্ধে ঢাকা, খুলনা ও মাগুরায় মোট ৭৬টি মামলা রয়েছে এবং পেশায় একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তাকে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে।

বক্তব্যের শেষাংশে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং কোনো প্রকার গুজবে কান না দিয়ে সত্য উদঘাটনের অনুরোধ করেন। এসময় তিনি দলের আদর্শ সমুন্নত রেখে সামনের দিনগুলোতে আরো শক্তিশালী সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তবে তার বিরুদ্ধে উত্থাপিত এ সকল বিষয় নিয়ে তিনি বলেন, মাগুরা পৌরসভা নির্বাচনে তার কিছু শুভাকাঙ্ক্ষী মেয়র প্রার্থীর লিফলেট পোস্টার লাগানোর পর থেকেই হঠাৎ করেই তার নামে মিথ্যা অপপ্রচার শুরু হয়। আমার নামে যে সকল অপবাদ দেড় দুই মাস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হয়েছে তা আওয়ামী লীগ আমলে ৭৬টি মামলা হলেও এ ধরনের নোংরা কোনো মামলায় আমি আসামি হইনি। দুঃখজনক হলেও সত্য শুধু জাতীয়তাবাদী পরিবার হওয়ার জন্য আমি ও আমার পরিবার এত জেল জুলুমের শিকার হয়েছে। কিন্তু ৫ আগস্টের পর অদ্যবধি মাগুরা জেলায় আমি বা আমার যুবদলের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করে নাই। তা ছাড়া ৫ আগস্টের পর মাগুরা শহরের বিভিন্ন দোকান লুটের মালামাল যুবদলের সকল ইউনিটের সহযোগিতায় ফিরিয়ে দিতে সক্ষম হয়।

সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ জেলা যুবদলের সকল ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।