মহেশপুরে তেলবাহী ট্রাকচাপায় মা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক

সকালে ছেলে লাভলুর সাথে ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন ফুলঝুরি খাতুন। পথে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Maheshpur
সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে গুরুতর আহত
সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে গুরুতর আহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

ঝিনাইদাহের মহেশপুরে তেলবাহী ট্রাকের চাপায় ফুলঝুরি খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছেলে লাভলু হোসেন (১৪) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে মহেশপুর উপজেলার খালিশপুর কোল্ড স্টোর কারখানার পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফুলঝুরি খাতুন মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছেলে লাভলুর সাথে ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন ফুলঝুরি খাতুন। পথে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এই নারী মারা যান।

এ সময় গুরুতর আহত লাভলুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনাকবিলত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালাতক থাকলেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।