দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ফেনীর পরশুরাম উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্র দলের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি সভাপতি সালাউদ্দিন মামুন এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের সিদ্ধান্তে জেলা দফতর সম্পাদক আরিফুল ইসলাম সুমন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংগঠন সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি বাদ মাগরিব স্থানীয় একটি অডিটোরিয়ামে ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু নির্বাচনকালীন পরিচালনা কমিটির সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন। এতে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়।
এছাড়া নির্বাচনকালীন দায়িত্ব নিয়েও অনিয়ম রয়েছে বলে জানা যায়। কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃদুলের বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে অসদাচরণ, কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনের সাথে নেক্কারজনক আচরণ এবং ১২ তারিখ নির্বাচনের পরে দেখে নিবে বলে হুমকি দেয়ার অভিযোগ রয়েছে।



