সিলেটে ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শারফিন বাজার মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় তারা যোগদান করেন।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
নির্বাচনী পথসভা
নির্বাচনী পথসভা |নয়া দিগন্ত

সিলেটের কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইনের নেতৃত্বে ১১ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শারফিন বাজার মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় তারা যোগদান করেন।

যোগদানকারী হলেন- যুবদল নেতা সাহাব উদ্দিন ও রোমান মাহমুদ, জাহিদুল ইসলাম, রোমান আহমদ, রিয়াদ আহমদ, জুবের আহমদসহ ১১ নেতাকর্মী।

জাকির হোসেন বলেন, ‘আমি বিগত দিনে ছাত্রদলের রাজনীতি করেছি, জুলাই-আগস্ট আন্দোলনে আমি সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছি। আমি বর্তমানে জামায়াতের টেকসই ও সম্ভাবনাময় রাজনীতির প্রতি পূর্ণ সমর্থন রেখেই জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি এবং জয়নাল আবেদীন আমাদের স্থানীয় প্রার্থী, আমরা উনাকে বিজয় করে ঘরে ফিরতে চাই।’

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন, জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব ফয়সাল আহমদসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।