সিলেটে ইত্তেহাদুল কুররা’র বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিল

প্রধান আলোচক অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, কোরআন মাজীদ মানবতার মুক্তির গ্রন্থ। কোরআন থেকে হেদায়াতের আলো গ্রহণ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রতিষ্ঠা অনস্বীকার্য।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে ইত্তেহাদুল কুররা’র বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিলেটে ইত্তেহাদুল কুররা’র বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত |ছবি : নয়া দিগন্ত

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আনজুমানে খেদমতে কোরআন সিলেটের সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ বলেছেন, কোরআন ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে পড়া জরুরি। নবী সা: কোরআন পড়তেন ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে এবং তিনি তাঁর উম্মতকেও ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে থেমে থেমে কোরআন পড়া শিক্ষা দিতেন।

শুক্রবার ইত্তেহাদুল কুররা বাংলাদেশের প্রধান কেন্দ্র: শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলা সিলেটে অধ্যয়নরত শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইত্তেহাদুল কুররা’র কেন্দ্রীয় সভাপতি মুফতি আলী হায়দারের সভাপতিত্বে ও মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

অনুষ্ঠানে আলোচনা পেশ করেন ইত্তেহাদুল কুররা’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ক্বারী মাওলানা আ.স.ম আলা উদ্দীন, আলেমেদ্বীন হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট চিকিৎক হোসাইন আহমদ, কানাডা প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল হামিদ ও তরুণ সমাজসেবক আব্দুর রাজ্জাক রাজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইত্তেহাদুল কুররা’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা শওকত আলী, মাওলানা আব্দুল লতিফ, প্রধান কেন্দ্রের শিক্ষক ক্বারী মাওলানা আজিজুর রহমান, ক্বারী মাওলানা ওমর ফারুক, ক্বারী মাওলানা গোলাম সাদিক, ক্বারী মাওলানা আনোয়ার হোসাইন, ক্বারী মাওলানা মঈনুল ইসলাম, ক্বারী মাওলানা আবুল হাসনাত ও ক্বারী মাওলানা আব্দুল জব্বার।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্রসংসদের নাযিম আল আমিন। শুরুতে তেলাওয়াত করেন শিক্ষার্থী তাওকীর আহমদ, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কামরুল হাসান মোস্তাকীম, হোসাইন আহমদ, মো: সাকিব আল হাসান ও মোস্তায়িনুর রহমান মওদূদ।

প্রধান আলোচক অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, কোরআন মাজীদ মানবতার মুক্তির গ্রন্থ। কোরআন থেকে হেদায়াতের আলো গ্রহণ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রতিষ্ঠা অনস্বীকার্য।

সভাপতির বক্তব্যে মুফতি আলী হায়দার বলেন, কোরআনের প্রিয় শিক্ষার্থীদেরকে কোরআনের ধারক বাহক হিসেবে দেখতে চাই। আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে যথোপযুক্ত ভূমিকা রাখবে বলে আমরা যথেষ্ট আশাবাদী।