পটুয়াখালীতে জাল ভোট দেয়ার অভিযোগে আটক ২

সকালে পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

Location :

Patuakhali
ভোটকেন্দ্রে আটকরা
ভোটকেন্দ্রে আটকরা |নয়া দিগন্ত

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে একজন এবং ভোটকেন্দ্রে সন্দেহজনক একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আকরা হলেন তাওহীদ ইসলাম (১৬) ও সোহাগ সিকদারকে (৪৬)।

বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।’