মাত্র ১১ বছর বয়সেই হাফেজ হয়েছে ছোট্ট শিশু আব্দুল্লাহ আল রাইয়ান।
চলতি মাসের শুরুর দিকেই পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করার মহাগৌরব অর্জন করে সে।
আব্দুল্লাহ আল রাইয়ান লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের মাতাব্বর হাট এলাকার মো: মোবারক হোসেন ও সাহিদা আক্তার রুনা দম্পতি প্রথম সন্তান এবং তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা লক্ষীপুর শাখার ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়- রাইহানের দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম ইছমাইল মাস্টারের স্বপ্ন পূরণে হাফেজ হওয়ার সংকল্প করে সে এবং সকলের দোয়ায় পবিত্র কোরআন মুখস্থ করার গৌরব অর্জন করে।
আব্দুল্লাহ আল রাইয়ানের বাবা মোবারক হোসেন বলেন, আমার বাবা ইছমাইল মাস্টারের ইচ্ছে ছিল তার নাতি যেন পবিত্র কোরআনের হাফেজ হন। বাবা বেঁচে নেই কিন্তু আমার ছেলে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। এজন্য মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি।
তিনি আরো বলেন, আমি রাইয়ানের শিক্ষকদের ধন্যবাদ জানাই। যাদের অক্লান্ত পরিশ্রমে রাইয়ান পবিত্র কোরআন মুখস্ত করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে যেন সে একজন প্রকৃত আলেম হতে পারে সে জন্য সকলের কাছে দোয়া চাই।
তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা লক্ষীপুর শাখার শিক্ষক ওয়ালী উল্লাহ বলেন, আব্দুল্লাহ আল রাইয়ান একজন ভালো ছাত্র। পবিত্র কোরআনে হাফেজ হওয়ার জন্য তার অক্লান্ত পরিশ্রম আমাদের মুগ্ধ করেছে। তার আমল আখলাক ভালো। ভবিষ্যতে সে একজন দ্বীনদার কামেল ব্যাক্তি হিসেবে তৈরি হবে এমনটা প্রত্যাশা। রাইয়ানের জন্য অনেক অনেক দোয়া।



