পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নীলফামারীতে র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ডিসি মোড় থেকে শুরু করে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন- নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম ও সেক্রেটারি সেলিম উদ্দীন।



