তানযীমুল উম্মাহ মাদরাসা বরিশালের ৪টি শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে নগরীর রূপাতলী হাউজিং মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, ইসলামী ব্যাংক বরিশাল শাখার ব্যবস্থাপক আবু জাফর খান, ঝালকাঠি এন এস কামিল মাদরাসার মুফতি মাওলানা শফিকুল ইসলাম, রূপাতলী হাউজিং জামে মসজিদের সভাপতি আবুল হোসেনসহ অন্যরা।
স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান খান ও তানযীমুল উম্মাহ জেনারেল শাখার অধ্যক্ষ মাওলানা আবু তালহা।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন তানযীমুল উম্মাহ মাদরাসার শিক্ষার্থীদের শৃংখলা, বাংলা-ইংরেজি ও আরবী ভাষার সার্বিক দক্ষতা দেখে মুগ্ধ হন। একই সাথে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরো উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরে তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন।



