‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশ ধ্বংস করে দিয়েছে। ব্যাপক অর্থ লুটপাট করে নিয়েছে। দেশটিকে আবারো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। তাই সকলকে আদর্শ দেশপ্রেমিক হতে হবে।’
পিরোজপুরে সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (৩ জুলাই) বিকালে উপজেলা সদরের টাইম টাওয়ার সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য শেখ মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো: রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো: নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপি নেতা মো: হিরুয়ার রহমান মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এর আগে তাকে উপজেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
উল্লেখ্য, সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের মরহুম আব্দুল আজিজ হাওলাদারের একমাত্র মেয়ে।
তিনি বিএনপি থেকে এমপি মনোনীত হওয়ার পর এই প্রথম নিজ উপজেলা সফর করলেন।



